ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরীর সদস্য সচিব আব্দুস সালামকে তিন মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সংবাদ সম্মলনে রিজভী বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে।




