বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দনাইশ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর পর এ পর্যন্ত দু’উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  দুই উপজেলা নির্বাচনে মোট ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চেয়াম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী নির্বাচন করছেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো.ইলতুৎমিশ  বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোন গোলযোগ নেই। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ৪৩৩জন ভোটার রয়েছে। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৫২১ জন পুরুষ ও এক লাখ ২০ হাজার ৬১২ জন নারী। সীতাকুণ্ডে ৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে  সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে প্রত্যেক কেন্দ্রে ৬জন পুলিশ ও ১২জন আনসার সদস্য নিয়োজিত আছে। এছাড়া টহলে আছে সেনা, বিজিবি ও ৠাব। একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চন্দনাইশ উপজেলায় মোট ভোটার এক লাখ ৪০ হাজার ৩৮৪জন। এরমধ্যে ৭১ হাজার ৩৪৯জন পুরুষ এবং ৬৯ হাজার ৩৫ জন নারী। চন্দনাইশে ৬৭ কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ