বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা-সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

খালেদা-সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসির আল বুসাইরি। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত পৌনে দশটায়। বৈঠকে খালেদা জিয়‍ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ট‍া রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির  ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এনামুল হক চৌধুরী। এ সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে বিএনপির সূত্রে।

আরও পড়ুন

সর্বশেষ