ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর সূত্রাপুর থানাধীন বাংলাবাজার এলাকায় একটি বইয়ের দোকানের সামনে ভ্যান গাড়ি থেকে ৫৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১০টায় সূত্রাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে। সূত্রাপুর থানার ডিউটি অফিসার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বইয়ের দোকানের সামনে একটি ভ্যান গাড়িতে কার্টুনে রাখা ককটেলগুলো উদ্ধার করা হয়। সেখানে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এগুলো নিষ্ক্রিয় করতে ডিবি পুলিশের বোম ডিস্ফোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছেন।




