শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাকা চৌধুরীর প্যারোলে মুক্তির জন্য আবেদন

সাকা চৌধুরীর প্যারোলে মুক্তির জন্য আবেদন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী প্যারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরীর জানাজায় অংশ নেয়ার জন্য তিনি এ আবেদন করেছেন। সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও  তিনি জানান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাংসদ সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরী গত শনিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তিনি সালাহউদ্দীন কাদের চৌধুরীর ফুপু। মঙ্গলবার তার জানাজায় অংশ নেয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন তিনি।
আরও পড়ুন

সর্বশেষ