ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,সাহস থাকলে তারেক রহমান দেশে আসেন। সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে মায়া এ মন্তব্য করেন।
মায়া বলেন, ‘বিএনপির নেতারা বলেন তারেককে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কি তাঁরে বাইন্ধা রাখছি? সাহস থাকলে বাংলাদেশে ফিরে আইনের আশ্রয় নেন, আমরা আপনাকে ওয়েলকাম করি। অনেক ষড়যন্ত্র করেছেন। এখন বন্ধ করেন।’
সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।




