শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বর্তমান সরকার সঠিক পদ্ধতির সরকার নয় : এমাজউদ্দীন

বর্তমান সরকার সঠিক পদ্ধতির সরকার নয় : এমাজউদ্দীন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেছেন,শেখ হাসিনা বাংলাদেশের নয়, শুধুমাত্র ঢাকার প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যঅসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব আয়োজিত ‘জননেতা তারেক রহমান : প্রতীক্ষায় জনগণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার সঠিক পদ্ধতির সরকার নয়। এটা শেখ হাসিনা নিজেও অনুভব করছেন। তাই তিনি সরকারের সব অন্যায়কে ধামাচাপা দেয়ার জন্য একেক সময় একেক কথা বলে বেড়াচ্ছেন।

ড্যাব’র সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য নজরুল ইসলাম খান, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এ.জেড এম জাহিদ হোসেন, মহানগর সভাপতি ডা. রফিকুল ইসলাম, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, চলচ্চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ