শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক স্থগিত

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক স্থগিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ সফররত অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স (ওআইসি) মহাসচিব ইয়াদ আমীন মাদানির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক স্থগিত করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। বেগম খালেদা জিয়া বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত রবিবার সকালে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানে ইয়াদ আমীন মাদানি ঢাকা আসেন। সফরে ইতোমধ্যে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ