রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়পবিত্র হজ এবং ওমরাহ নীতিমালা ও হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন করেছে...

পবিত্র হজ এবং ওমরাহ নীতিমালা ও হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

পবিত্র হজ এবং ওমরাহ নীতিমালা ও হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেরসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন ব্যক্তি হজে যাওয়ার সুযোগ পাবেন।সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারফ হোসাইন ভূঁইঞা সংবাদ সম্মেলনে এ অনুমোদনের কথা জানান।

এ বছর হজ্জ পালন করতে পারবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। সরকারি হজ্জ প্যাকেজের প্রথমটিতে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দ্বিতীয়টি ২ লাখ ৯৫ হাজার ৭৯৬ টাকা। আর বেসরকারি প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৯৬ টাকা। গত বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা ২০%কম। এ ছাড়া বৈঠকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই তিনটি পৃথক পার্বত্য জেলা পরিষদ আইন ২০১৪-এর খসড়া অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ