রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পোশাক শিল্প খাত নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : বাণিজ্যমন্ত্রী

পোশাক শিল্প খাত নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : বাণিজ্যমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প খাত নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।’ রবিবার বিকাল ৫টায় বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) আয়োজনে নুরুল কাদের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ধারাবাহিক উন্নতির জন্য রপ্তানি খাত নিয়ে ষড়যন্ত্র চলছে। একর্ড-অ্যালায়ান্স ঝুঁকিপূর্ণ ভবন থেকে কারখানা সরিয়ে নিতে বলছে। কিন্তু এটা এতো তাড়াতাড়ি সম্ভব না। এক্ষেত্রে সময় লাগবে। এটা যদি তারা না বুঝতে পারেন তাহলে তো কিছুই করার নেই।’
তবে বাংলাদেশের গতিপথকে কেউ রুদ্ধ করতে পারবে না বলে দাবি করেন তিনি। মানসম্মতভাবে কারখানা তৈরির বিষয়ে মালিকদের নজর দেয়ার আহ্বান জানান তোফায়েল আহমেদ। সেই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সু-সম্পর্ক রাখার বিষয়েও জোর তাগিদ দেন তিনি। জিএসপি ইস্যুতে মন্ত্রী বলেন, ‘৩০ মার্চের মধ্যেই আমরা তিনটি শর্ত পূরণের চেষ্টা করছি। তবে কারখানা সরাতে যে সময় লাগবে সে বিষয়ে তারাও বোঝে।’
বিএনপির উদ্দেশে তোফায়েল বলেন, ‘আন্দোলন করবেন, করেন। কিন্ত অর্থনীতিকে পঙ্গু করবে, এমন কোনো সিদ্ধান্ত তারা দেবেন না বলেই আশা করছি।’ মতবিনমিয় সভায় অন্যদের মধ্যে বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুন্সি এমপি, সাবেক সভাপতি সালাম মুর্শেদী, বিজিএমইএ’র প্রথম সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, দ্বিতীয় সভাপতি এসএম মান্নান কচি, সহসভাপতি শহীদুল্লাহ আজমী, সহ সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ ও বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ