সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপকিশোরগঞ্জের পর এবার বগুড়ায় সোনালী ব্যাংকে সুরঙ্গ, ৩২ লাখ টাকা লুট

কিশোরগঞ্জের পর এবার বগুড়ায় সোনালী ব্যাংকে সুরঙ্গ, ৩২ লাখ টাকা লুট

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কিশোরগঞ্জের পর এবার বগুড়ার আদমদীঘি উপজেলায় সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে বিষয়টি টের পায় ব্যাংক কর্তৃপক্ষ। এরপর জেলা প্রশাসক, র‌্যাব-পুলিশ এবং সোনালী ব্যাংকের কর্মকর্তারা সেখানে ছুটে যান। এ ঘটনায় ব্যাংকের দুই গার্ডসহ চার জনকে আটক করেছে পুলিশ। ভোল্টে ৩২ লাখ ৫১ হাজার ৮৪ টাকা ছিল বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সোনালী ব্যাংক আদমদীঘি শাখার ব্যবস্থাপক সামছুদ্দীন শরীফ জানান, শনিবার বিকাল ৪টার দিকে ব্যাংকের হিসাব সমন্বয় করতে ভোল্টরুম খুললে টাকা লুটের বিষয়টি চোখে পড়ে। সাথে সাথেই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে জানানো হয়।  তিনি জানান, ব্যাংকের পশ্চিম পাশে অবস্থিত ভোল্টরুমের বাইরের দেয়ালের নিচ দিয়ে দুর্বৃত্তরা সুড়ঙ্গ তৈরি করে ভেতরে ঢোকে। এরপর ভোল্টের ভেতরের সিন্দুক কেটে টাকা লুট করা হয়। বৃহস্পতিবার ব্যাংকিং শেষে নগদ ৩২ লাখ ৫১ হাজার টাকা সিন্দুকে রাখা ছিলো বলে জানান তিনি।
পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার, একটি সেলাইরেঞ্জ এবং একটি কর্নি উদ্ধার করেছে। এ ঘটনায় নিরাপত্তা রক্ষী দুই আনসার সদস্যসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- আনসার সদস্য পূর্ণদেব (২৭)  মিলন মিয়া (২৬) । এছাড়াও  ব্যাংকের পার্শ্ববর্তী ফার্ণিচার দোকানের মালিক আশরাফুল ইসলাম (৪০) ও কর্মচারি শাহীনূর ইসলাম (২৫) ।

আরও পড়ুন

সর্বশেষ