শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিল নতুন দু’টি আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিল নতুন দু’টি আর্থিক প্রতিষ্ঠান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আরো দু’টি নতুন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পষর্দ সভায় এ অনুমোদন চূড়ান্ত করা হয়। পর্ষদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সভায় পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম ভেনটার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড নামে দু’টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর মালিকানায় কারা রয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সূত্র মতে, বর্তমানে দেশে ৩১টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। অনুমোদন পাওয়া নতুন দু’টি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করলে আর্থিক খাতে মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াবে ৩৩টিতে।
১৯৯৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইন অনুসারে এসব প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয় ও নিয়ম অনুসারে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করে থাকে।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কিছু পর্যবেক্ষণসহ লাইসেন্সের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান দু’টির তরফ থেকে ব্যবসায়ীক পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এসব পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোকে আগ্রহপত্র দেওয়া হবে। বুধবারের বৈঠকে ফেব্রুয়ারি মাসের আর্থিক সূচক নিয়েও পর্যলোচনা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ