বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সংসদ সদস্য আমাকে চিরকুমার বলেছেন কথাটি আপাতত ঠিক হবে না

সংসদ সদস্য আমাকে চিরকুমার বলেছেন কথাটি আপাতত ঠিক হবে না

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিয়ে করেন নাই অথচ চিরকুমারে আপত্তি রয়েছে রেলমন্ত্রী মুজিবুল হকের। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাজী সেলিমের এক বক্তব্যের জবাবে রেলমন্ত্রী বলেন আমাকে চির কুমার বলা আপাতত ঠিক হবে না। পরে মন্ত্রী বলেন, সংসদ সদস্য আমাকে চিরকুমার বলেছেন কথাটি আপাতত ঠিক হবে না। এসময় সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে আনন্দ প্রকাশ করেন।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাজী সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। হাজী সেলিম বলেন, রেলপথ মন্ত্রী একজন চিরকুমার। তার মতোই রেলপথকে চির যৌবনে ফিরিয়ে দিতে পারবেন আশা করি। তাই বন্ধ ১৬০ রেল স্টেশন ও রেলের বগি সংকট দূর করতে কি ব্যবস্থা নেবেন।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার বিএনপি-জামায়াত রেলপথকে ধ্বংস করেছে। তাই ধ্বংসযজ্ঞ কাটিয়ে রেলপথকে আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ