ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গুম ও হত্যা আওয়ামী লীগের বিশেষ গুণ—এটা তাদের জন্মগত। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, যেখানে আইনের শাসন নেই সেখানে মানবাধিকার থাকতে পারে না এবং প্রত্যাশা করাও ঠিক না। বর্তমান সরকার ক্ষমতা প্রচারণার জোরে টিকে রয়েছে ।
তিনি আরো বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মানুষের অধিকার রয়েছে তা বলার কোনো অবকাশ নেই। শেখ সেলিম অনেক আগে বলেছিলেন, আন্দোলনকারীদের হাত পা কেটে দেয়া হবে। যে সংসদে দাঁড়িয়ে সাংসদ সদস্য এ ভাষায় কথা বলে, তার সাংসদ সদস্য থাকার আদৌও কোনো যোগ্যতা আছে কি-না? এদেরকে নিন্দা করতেই হবে তবে এর জবাব দেয়া হবে। সেইদিন পর্যন্ত শেখ সেলিম অপেক্ষা করুন।’
বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নেতারা মিথ্যাচার করছে— অভিযোগ করে বিএনপির এ নেতা আরো বলেন, জনগণ সময় মতো সব মিথ্যাচারের জবাব দেবেন।




