শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে সিলেট আসছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে সিলেট আসছেন

সিলেট প্রতিনিধি (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুরে সিলেট আসছেন। প্রায় তিন ঘণ্টার সফরে বিকেলে তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, দুপুরে সিলেট এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

প্রথমে তিনি সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। এরপর শাহজালাল ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করবেন।

তিনি বলেন, বিকেল তিনটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সাড়ে তিনটায় স্টেডিয়ামের মূল ফটকের সামনে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সিলেটের সর্বস্তরের প্রায় দেড় হাজার সুধী শেখ হাসিনার সমাবেশে আমন্ত্রিত হয়েছেন।

সুধী সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

সর্বশেষ