শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে বারবার মুখ থুবড়ে পড়ছে গণতন্ত্র

মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে বারবার মুখ থুবড়ে পড়ছে গণতন্ত্র

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে বারবার মুখ থুবড়ে পড়ছে গণতন্ত্র। এখন সেই গণতন্ত্র একেবারে আঁস্তাকুড়ে পড়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে লিবার্টি বাংলাদেশ আয়োজিত ‘পিলখানায় সেনা হত্যাকাণ্ড ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫৭ জন সেনা অফিসার হত্যার বিচার চললেও নেপথ্যের কুশীলবরা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের সত্যিকারের বিচারের আওতায় না আনলে এমন ঘটনা আবারও ঘটতে পারে, যা দেশের সার্বভৌত্বের জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন

সর্বশেষ