শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়সিরিজ হারলো টাইগাররা

সিরিজ হারলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সিরিজের প্রথম ম্যাচের পর টাইগারদের আশ্বাস ছিল,ভুল শুধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ভুল শুধরানোর কোন লক্ষণই দেখা যায়নি তাদের মাঝে।একে একে পাঁচটি ক্যাচতো পড়েছেই পাশাপাশি ব্যাটিং ব্যর্থতাও অব্যাহত রেখেছেন মাহমুদুল্লাহ-নাসিররা।তাতে প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ওয়ানডে থেকেও একই রকম ফল এসেছে।মুশফিকদের ৬১ রানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে শ্রীলংকা।

২৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ।ইনিংসের প্রথম ওভারে মালিঙ্গার বলে সেনায়েকের দারুণ এক ক্যাচ হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান শুভ।এরপর মমিনুল ও এনামুল ৫৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন।কিন্তু ৬ রানের ব্যবধানে এ দুজন ফিরে গেলে আবারো বিপদে পড়ে বাংলাদেশ।এরপর মুশফিক ইনিংস মেরামতের চেষ্টা চালালেও তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাকিব।দলীয় ১১৬ রানের মাথায় অযথা শট খেলতে গিয়ে মিডঅনে ক্যাচ দেন সাকিব।সাকিবের বিদায়ের পর  ১৭০ রানেই ৭ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে বাংলাদেশ।বড় হারের লজ্জা তখন থেকেই চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।অবশ্য মাশরাফিকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুশফিক।দলীয় ২১৭ রানের মাথায় মেন্ডিসকে হাঁকাতে গিয়ে মাশরাফি আউট হলে আর বেশিদূর এগুতে পারেনি টাইগাররা।৩ রান বাদে মুশফিকও ব্যক্তিগত ৭৯ রানে আউট হয়ে যান।শেষ পর্যন্ত ৭ ওভার বাকি থাকতেই ২২৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।ওপেনার এনামুল দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন।শ্রীলংকার মালিঙ্গা,থিসারা,সেনানায়েকে ও অজন্তা দুটি করে উইকেট নেন।লংকা সিরিজের আগের ম্যাচগুলোর মত এ ম্যাচেও সবক্ষেত্রেই ব্যর্থ হন সোহাগ ও মাহমুদুল্লাহরা।
এর আগে সাঙ্গাকারা,ম্যাথিউস,আহসানদের ব্যাটের পাশাপাশি স্বাগতিক ফিল্ডারদের ব্যর্থতায় ভর করে রানের পাহাড় গড়ে শ্রীলংকা।টস জিতে ব্যাটিংয়ে গিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৮৯ রান।
লংকানদের শুরুটা অবশ্য ভাল হয়নি।৬৩ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা।তবে এরপর আহসান প্রিয়াঞ্জন ও ম্যাচসেরা সাঙ্গাকারার ব্যাটে চড়ে শুরুর ধাক্কা সামলে ওঠে সফরকারীরা।আহসান ব্যক্তিগত ৬০(৯৭) রানে আউট হলে ভাঙ্গে ১১৪ রানের জুটি।এরপর ম্যাথিউসকে সঙ্গে নিয়ে ওই সাঙ্গাকারাই লংকানদের নিয়ে গেছেন রানের চূঁড়ায়।ক্যারিয়ারের ১৭তম শতক তুলে নেয়া সাঙ্গাকারা থামেন ইনিংসের ৪৭ তম ওভারে।তার ব্যাট থেকে আসে ১২৮(১১৫) রান।সাঙ্গার ইনিংসটি ১৪ চার দিয়ে সাজানো ছিল।তার বিদায়ের পর দলপতি ম্যাথিউস ভিথানাগেকে নিয়ে ইনিংসের বাকিটা সময় তাণ্ডব চালান।ম্যাথিউস ৩৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রান করে অপরাজিত থাকেন।আরেক অপরাজিত ব্যাটার ভিথানাগের সংগ্রহ ১৩(৯)।বাংলাদেশের রুবেল ৭৬ রানে ৩ উইকেট নেন।স্বাগতিকরা এদিনও বাজে ফিল্ডিং করেছে।মাহমুদুল্লাহ,নাসির ও মমিনুলরা মিলে মোট ক্যাচ ছেড়েছেন ৫টি।
আরও পড়ুন

সর্বশেষ