শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রতিবেশী দেশের সাহায্যে এই সরকার এখন লাইফ সাপোর্টে আছে : গয়েশ্বর

প্রতিবেশী দেশের সাহায্যে এই সরকার এখন লাইফ সাপোর্টে আছে : গয়েশ্বর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীরা অংশ না নিলে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকতো। এ নিয়ে তারা মারামারি করতো। দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পেতো। জনগণ ভয়ে ভোটকেন্দ্রে যেতো না। বিএনপির আন্দোলনের প্রতি মানুষের আরো সম্পৃক্ততা বৃদ্ধি পেতো। কিন্তু আমরা সে সুযোগ হারাতে বসেছি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদের এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ৫ জানুয়ারি করতে পেরে কেউ যদি মনে করে তারা ভালো করেছে। আর না করে বিএনপি ভুল সিদ্ধান্ত নিয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। অচিরেই তাদের এই ভুল ভাঙবে।

তিনি বলেন, উপজেলার নির্বাচনে যাওয়ার ঘোষণার পর আওয়ামী লীগের আফ্রিকান নেতা আমির হোসেন আমু যে ভাষায় কথা বলেছেন, তা রিক্সা চালকদের মুখের ভাষা। আর ৫ জানুয়ারির নির্বাচনের পর তাদের নেত্রী প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, তা পুরনো ঢাকার বুয়াদের পানি নিয়ে ঝগড়ার ভাষা।

গয়েশ্বর বলেন, একপেশে নির্বাচনে জয়ী এই সরকার মৃত। প্রতিবেশী দেশের সাহায্যে তারা এখন লাইফ সাপোর্টে আছে। মরার মরে আরো কিছুদিন হিমাঘরে রাখা হবে। এরপর চূড়ান্ত দাফন এদেশের জনগণ করবে।

আয়োজক সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় যুবদলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম আযাদ, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, বিএনপি নেতা মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ