শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সেনাবাহিনীর মর্টারশেল বিষ্ফোরণে ২ সেনা অফিসার ও বিজিবির ৩ সদস্য নিহত

সেনাবাহিনীর মর্টারশেল বিষ্ফোরণে ২ সেনা অফিসার ও বিজিবির ৩ সদস্য নিহত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

টাঙ্গাইলে শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ভিতরে সেনাবাহিনীর মর্টারশেল বিষ্ফোরণে ২ সেনা অফিসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। বুধবার ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ২ জন ওয়ারেন্ট অফিসার তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মর্টারশেল বিষ্ফোরিত হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জয়পুরহাট থেকে ফায়ারিং প্রশিক্ষণের জন্য বিজিবির একটি দল ঘাটাইল শহীদ সেনানিবাসে যায়। ঘটনাস্থলেই সেনাবাহিনীর ২ ওয়ারেন্ট অফিসার ও ৩ বিজিবি সদস্য নিহত হন। আহত হন ১৪ জন। গুরতর আহত ৭ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ