মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়মগবাজারে রিকশা গ্যারেজে আগুন, দুই শিশুর মৃত্যু

মগবাজারে রিকশা গ্যারেজে আগুন, দুই শিশুর মৃত্যু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর মগবাজারের মধুবাগে রিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা পাশের বস্তিতেও ছড়িয়ে পড়েছে। আগুনে সম্পূর্ণ গ্যারেজটি পুড়ে ছাই হয়ে গেছে এবং গ্যারেজের ভেতর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই অঘ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ