বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দেশের তৈরি পোশাক রপ্তানিতে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বস রাষ্ট্রপতির

দেশের তৈরি পোশাক রপ্তানিতে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বস রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তার সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে, তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬ (BATEXPO 2026)-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ