মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবেন। তবে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে রাষ্ট্রপতি পদে দুজনের মনোনয়নপত্র বৈধ রয়েছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তার প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন। গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে।

আরও পড়ুন

সর্বশেষ