রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গান নিয়ে প্রকাশ হচ্ছে অ্যালবাম ‘উত্তরাধিকার’

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গান নিয়ে প্রকাশ হচ্ছে অ্যালবাম ‘উত্তরাধিকার’

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট। বিশেষ এদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া ব্যান্ড সংগীতের এই কিংবদন্তিকে ট্রিবিউট করে বান্দরবানে আয়োজন করা হয়েছে কনসার্ট।

জানা গেছে, ‘উত্তরাধিকার’ অ্যালবামে থাকছে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘চলো বদলে যাই’, হাসতে দেখো’, ‘ঘুমন্ত শহরে’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি এই মন’, ‘বাংলাদেশ’, ‘মন চাইলে মন’র মতো জনপ্রিয় গান। আর এগুলো গেয়েছে ব্যান্ড দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন, এ কে রাহুল, সংগীতশিল্পী বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। ‘উত্তরাধিকার’ অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।

অনলাইনের পাশাপাশি সিডি আকারেও প্রকাশ করা হবে অ্যলবামটি।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ করা হচ্ছে ‘উত্তরাধিকার’ অ্যালবামটি। এই অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।

এ প্রসঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব বাচ্চু স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরাধিকার অ্যালবামটি করা হয়েছে। অ্যালবাম প্রকাশ উপলক্ষে আজ বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মোড়ক উন্মোচনের পাশাপাশি অ্যালবামটি সম্পর্কে জানানো হবে।’
আইয়ুব বাচ্চু

আরও পড়ুন

সর্বশেষ