রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

মাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

মীরসরাই উপজেলার ইকোনমিক জোন সড়কে মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) মীরসরাই থানাধীন ইকোনমিক জোন রোডে পুলিশের একটি দল বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায় গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্ত এবং জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আরও পড়ুন

সর্বশেষ