সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনার পুনরায় বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পুনরায় বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আইন অনুসারে ডিনেভো ট্রায়াল বা পুনরায় বিচারের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে এক প্রশ্নের জবাবে রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে উল্লেখ করে শেখ হাসিনার পুনরায় ট্রায়াল নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এটাকে বলা হয় ডিনেভো ট্রায়াল। এই ডিনেভো ট্রায়াল বাংলাদেশে ছিল, ইন্ডিয়া, পাকিস্তানেও ছিল।

ইন্ডিয়ান জুরিসডিকশনে তারা বাতিল করে দিয়েছে। ডিনেভো ট্রায়াল মানে আরেকবার বিচার। একইভাবে আমাদের দেশেও এটা রিপিল করা হয়েছে, পাকিস্তানেও নাই। এখন যে দেশে তারা এটা চর্চা করেন না, আরেক দেশকে তারা ডিনেভো ট্রায়ালের জন্য অ্যাডভাইস করেন। সুতরাং আমাদের এখানে ডিনেভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নাই।

এই জাতীয় বিষয়ের এসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। এসব দ্বিতীয়বার বিচার করে একই বিষয়ে বিচার করার কোনো আইনগত সুযোগ নাই বলে জানান চিফ প্রসিকিউটর।

আপিলের সুযোগ নিয়ে চিফ প্রসিকিউর বলেন, আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের প্রণীত আইন। আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট ১৯৭৩ করেছে। সেই আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনে এই ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছে। ২০১০ সালে তারা রুলস অফ প্রসিডিউর প্রণয়ন করেছে। তারা এই আইন এবং রুলস অফ প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগ পর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে।

তিনি আরও বলেন, আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই! আপিলের বিধান সম্পর্কে আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই। আইনে আপিলের প্রোভিশন আছে। এখন ওখানে যদি আইনে যদি প্রোভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নাই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নাই, গভর্মেন্টেরও এখতিয়ার নাই। এখতিয়ার কেবল আইন অনুযায়ী, আইনে যা আছে তাই হবে। অতএব কে কি অ্যাডভাইস করল, এটা তো আসলে আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নাই।

আরও পড়ুন

সর্বশেষ