রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বোয়ালখালীতে পর্দা নামলো এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিবল –সিজন ২

বোয়ালখালীতে পর্দা নামলো এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিবল –সিজন ২

জমজমাট আয়োজন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামলো এসআইএনএম (সারোয়াতলী ইব্রাহিম নুর মুহাম্মদ) হাইস্কুল ফুটসাল ফেস্টিবল –সিজন ২ ।টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ফাইনালে ব্যাচ -১৫ লিগেসি ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্যাচ-২২ আর্টজারি টিম । ধারাবাহিক এই সাফল্যের জন্য ব্যাচ-২২-এর সকল খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিকভাবে পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এর মরহুম নূর মোহাম্মদ চৌধুরী এর সর্বকনিষ্ঠ ছেলে বিদ্যালয়ের দাতা সদস্য জনাব নুরুল গণি চৌধুরী , বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী জনাব শহিদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী , এবং মটরসাইকেল গ্যালারি এর স্বত্বাধিকারী জনাব কাজী মোঃ জসিম উদ্দিন । তাঁদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করেছে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় স্মাইল উইথ ঈসমাইল ফাউন্ডেশন -এর সম্মানিত ফাউন্ডার মিনহাজুল মোস্তফা চৌধুরীকে । যার সহযোগিতা ও আন্তরিকতায় এমন একটি সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা—সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতি এমন সহযোগিতা ও ভালোবাসার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন, ভ্রাতৃত্ব ও ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে উপস্থিত থেকে আয়োজনকে সম্মানিত করার জন্য সকল সম্মানিত অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং সর্বোপরি সকল প্রাক্তন শিক্ষার্থীদের আযোজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় । ফুটসাল আয়োজনে মূল উদ্যোক্তা ছিলেন- মোহাম্মদ শরীফুল ইসলাম চৌধুরী,রিয়াদ নাজমুল,আমিনুর রহমান রাকিব,মো শাহেদ,মোহাম্মদ ইরফান,শিহাবুর রহমান,ফাহিম ইফতেখার ,সাইমুন,তুহিন,হুমায়ুন বশর,মো: ইমন, কাউসার আলম ।

সারোয়াতলী ইব্রাহিম নুর মুহাম্মদ হাইস্কুল ফুটসাল ফেস্টিবল –সিজন ২ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও অসংখ্য স্মৃতিকে নতুন করে উদযাপনের একটি সুন্দর আয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ