মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে  বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।

গত শুক্রবার এক বিবৃতিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত। এরপর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের গন্তব্যে ফেরা এবং সরস্বতী পূজার কারণে সোমবার হরতাল কর্মসূচি স্থগিত করে তা বৃহস্পতিবার পালনের সিদ্ধান্ত নেয় দলটি। গত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ পরিবর্তনের কথা জানায় জামায়াত।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শনিবার বিবৃতিতে বলেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার পালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ