স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়াই লংকানদের বিপক্ষের আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ষোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।চট্টগ্রাম টেস্টে বা হাতের আঙ্গুলে চোট পাওয়ায় টি-২০ সিরিজে মুশফিককে বিশ্রাম দিয়েছে বোর্ড।নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মারকুটে ওপেনার তামিম ইকবাল।
সবশেষ নিউজিল্যান্ড টি-২০ সিরিজের দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। জিয়া,সৌম্য, নাঈম ও মুশফিকের বদলে স্কোয়াডে ঢুকেছেন ফরহাদ রেজা, সাব্বির রহমান, আরাফাত সানি ও মো:মিথুন।এছাড়াও টেস্ট দলে জায়গা না হলেও টি-২০ স্কোয়াডে ঠিকই জায়গা ধরে রেখেছেন মাশরাফি মুর্তজা ও এনামুল বিজয়।ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে প্রথম বারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সাব্বির,স্পিনার সানি ও উইকেট রক্ষক ব্যাটার মিথুন।অন্যদিকে,প্রায় দুই বছরেরও বেশি সময় পর আবার অলরাউন্ডার রেজার সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল(অধি), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন,ফরহাদ রেজা, রুবেল হোসেন, এনামুল হক, মুমিনুল হক, সোহাগ গাজী, শামসুর রহমান, সাব্বির রহমান, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও মোহাম্মদ মিথুন।




