বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে নগরীর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে নগরীর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ওই তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ