মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খন্দকার মাহবুব ও রফিকের মুক্তি

খন্দকার মাহবুব ও রফিকের মুক্তি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও  চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। দীর্ঘদিন কারাভোগের পর আজ সকাল ১১টায় তারা কারাগারের দুই নম্বর ইউনিট থেকে বের হন। এর আগে হাইকোর্ট বেঞ্চের বিচারক তাদের ভিন্ন ভিন্ন মামলায় জামিন দেন। কারাগারের গেটে বের হলে কালিয়াকৈর পৌরসভার মেয়র বিএনপির স্থায়ি কমিটির সদস্য মুজিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। রফিকুল ইসলাম মিয়াকে গত ৮ই নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁও এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া খন্দকার মাহবুব হোসেনকে ৭ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ