রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচমেক ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে ‘শহীদ ওয়াসিম আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬

চমেক ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে ‘শহীদ ওয়াসিম আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহীদ এবং ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে ‘শহীদ ওয়াসিম আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

‎আগামী ১ জুলাই থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, আই এ এইচ এস / ইউ এস টি সি মেডিকেল কলেজ , সাউদার্ন মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং মেরিন সিটি মেডিকেল কলেজ চট্টগ্রাম।

‎এই আয়োজনের মাধ্যমে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ক্রীড়াচেতনার বিকাশ ঘটানো হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

‎আয়োজকরা সকল শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও ক্রীড়াপ্রেমীদের খেলা উপভোগ এবং সফল আয়োজনের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ