বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপানি সম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানি সম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে আজ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Rudiger Lotz সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দু’দেশের
পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

‎‎পানি সম্পদ মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করছে। এ দেশের পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা আশা করেন মন্ত্রী।

‎জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পানি সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

‎‎এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট Ulich Klepmann উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ