সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শনিবার গাইবান্ধায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার গাইবান্ধায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামীকাল শনিবার গাইবান্ধায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসেবে তিনি দ্বিতীয়বারের মত উত্তরের এই অবহেলিত জনপদে যাচ্ছেন। উন্নয়ন বঞ্চিত গাইবান্ধাবাসি তাই আশায় বুক বেঁধেছে। প্রধানমন্ত্রীর কাছে এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি-দাওয়া পৌছে দিতে তারা ভীড় করছেন আওয়ামী লীগসহ ১৪ দলের জেলা নেতাকর্মী ও সংসদ সদস্যদের কাছে। জেলা শহর ছেয়ে গেছে তোরণ, ব্যানার, ফেষ্টুনে। সেগুলোতে ব্যক্তিগতভাবে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মানুষের দাবির মুখে নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর কাছে জেলার সমস্যা সংকট ও উন্নয়নের নানা প্রসঙ্গ তুলে ধরতে সম্মিলিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ