মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন সংবিধান মোতাবেক হয়েছে কিন্তু সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হয়নি : আকবর...

নির্বাচন সংবিধান মোতাবেক হয়েছে কিন্তু সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হয়নি : আকবর আলি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান মোতাবেক হয়েছে কিন্তু তা নৈতিকভাবে সংবিধান মতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হয়নি। শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিতর্ক অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ড. আকবর বলেন, ১৫৩ আসনে নির্বাচনই হয়নি। ১৪৭ আসনে ১০ ভাগেরও কম ভোট পড়েছে। এরকম নির্বাচন পৃথিবীর ইতিহাসে বিরল। আকবর আলি খান বলেন, দশম সংসদের আইনগত ভিত্তি যতোই বৈধ হোক নৈতিক দিক থেকে বৈধ নয়। যতো শিগগির সম্ভব নির্বাচন দিতে হবে। অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচনের জন্য সমঝোতায় আসতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ