ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সাংবাদিকদের বের করে দিয়ে বিএনপিপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৈঠক শুরু হওয়ার ৫ মিনিট আগে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া সাংবাদিকদের সংবাদ সম্মেলনের রুম থেকে চলে যাওয়ার জন্য বলা হয়। এতে অনেক সাংবাদিক ক্ষুব্ধ হয়ে সংবাদ সংগ্রহ না করেই স্থান ত্যাগ করেন।
বুধবার রাত ৮ টা ৫৫ মিনিটে চেয়ারপারসনের শুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি কার্যালয়ের যে কক্ষটিতে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য বসেছিলেন তার পাশের রুমেই বেগম খালেদা জিয়া পেশাজীবীদের সাথে বৈঠক করেন।




