সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশপথ নিয়েছেন মন্ত্রীরা

শপথ নিয়েছেন মন্ত্রীরা

রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া মন্ত্রীসভার মন্ত্রীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়েছে। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ আসনে বিজয় লাভ কিরে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করেছে বিএনপি।

পূর্ণ মন্ত্রী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমেদ, আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় দায়িত্বে আছেন খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী।

শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেসহ বিভিন্ন বিদেশের প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ