বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হচ্ছে।

পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে ২৫ জন ডাক পেয়েছেন। তাঁরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র‌্যাট), নিতাই রায় চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র‌্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে ২৪ জন ডাক পেয়েছেন। তাঁরা হলেন- এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্র‌্যাট)।

বিএনপির সংসদীয় সভায় তারেক রহমানকে নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে মন্ত্রিসভা হতে যাচ্ছে ৫০ জনের। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ থাকে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিকেলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়বেন। এরপর কে রাষ্ট্রপতি হবেন তা নিয়ে দেশের নানা মহলে আলোচনা আছে। তবে নির্বাচিত দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ