বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার জামানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার সকাল ৯টা ৫৫মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর বিমানে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দর ইমিগ্রেশশের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ফয়েজ আহমদ তৈয়্যব বিদেশি নাগরিক। জার্মানিতে পরিবারের সাথে দেখা করতে তিনি ছুটি নিয়ে গেছেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কোন নেতিবাচক রিপোর্ট ছিল না।

ফয়েজ আহমদ তৈয়্যবের এক সহকর্মীও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি বিভাগ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।

২০২৫ সালের ৫ মার্চ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ