বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন

বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আরও পড়ুন

সর্বশেষ