মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। পুলিশ জানিয়েছে, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ