মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রাফিক ডাইভারশন

কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রাফিক ডাইভারশন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ২৫ থেকে ৩১ জানুয়ারি দিবাগত রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা টু আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এসময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয় মুখে সম্মানিত যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে আপনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ