শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম-৯ আসনের ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলা

চট্টগ্রাম-৯ আসনের ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে হামলা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোডে চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় প্রার্থীর গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

ওয়াহেদ মুরাদ জানান, প্রচারণার প্রথম দিনে হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা অজ্ঞাত স্থান থেকে গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। এ সময় আমি গাড়িতে ছিলাম। হামলার ঘটনায় আমরা চরম আতঙ্কগ্রস্ত। আইনগত ব্যবস্থা নিচ্ছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ