বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়অনুমোদন পেল ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ

অনুমোদন পেল ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ

নানা জল্পনা-কল্পনা, আন্দোলনের পর অবশেষে অনুমোদন পেল রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে গড়া নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধ্যাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটি অনুমোদন পায়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবর জানিয়েছেন।

ইডেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি আক্তার গণমাধ্যমকে বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে আমাদের অধ্যাদেশ অনুমোদনের সুখবর জানিয়েছেন।

দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে এই খবর পৌঁছালে উল্লাসে ফেটে পড়েন তারা। এ সময় তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিনের দাবি আদায়ের আনন্দে অনেক শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরেন।

আরও পড়ুন

সর্বশেষ