শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি : তারেক...

ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ-কার্ড। একইসঙ্গে দেয়া হবে কৃষক কার্ড। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্যও গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে হলে গণতন্ত্রই সবচেয়ে জরুরি। তিনি বলেন, গত ২০ বছরে দেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে, সে অনুপাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ মৌলিক নাগরিক সুবিধা বাড়েনি। এই সংকট সবচেয়ে বেশি অনুভব করছে তরুণ সমাজ। দেশ পরিষ্কার রাখতে হলে আগে গণতন্ত্র পরিষ্কার করতে হবে। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তারেক রহমান জানান, গত ১৭ বছর দেশের বাইরে থাকতে হলেও, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তিনি।

তারেক রহমান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তারেক রহমান। দেশের আনাচে কানাচে ঘুরে এবং গত ১৭ বছর সময় জুড়ে দেশকে নিয়ে ভাবনা থেকেই এসব পরিকল্পনার কথা ভেবেছেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত তরুণ-তরুণীরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন। সিলেট থেকে ঢাকায় যাতায়াতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তরুণরা জানান, তারা দেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা সরাসরি জানাতে চান।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ