ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আসামি ধরাকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খানাবাড়ি এলাকায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জামায়াত-শিবিরকর্মী আহত হয়েছেন। এছাড়া ২২ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। শনিবার দিনগত রাত ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আসামি ধরতে রাতে পুলিশ অভিযানে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে ঘিরে ফেলে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এসে এলাকায় অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।পরে তা ব্যাপক আকার ধারণ করে।সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জামায়াত-শিবির কর্মী আহত হন।এছাড়া জামায়াত-শিবিরের হামলায় ২২জন পুলিশ সদস্য আহত হয়েছেন।সংঘর্ষের সময় শিবিরকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




