মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েখালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক আহ্বান, উপস্থিত থাকবেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক আহ্বান, উপস্থিত থাকবেন মির্জা ফখরুল

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিতব্য কেবিনেট বৈঠকে উপস্থিত থাকার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশনেত্রীর মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আমাদের ফোন করেছিলেন। ওনারা বলেছেন উপদেষ্টা পরিষদের বৈঠক হবে ১০টায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এরই মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দিয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ