মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন : সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন : সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে, এদিন বিকাল ৩টায় সিইসির বৈঠকে বসেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার (ইসি) রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।

সালাহউদ্দিন আহমদ বলেন, মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। মনোনয়নপত্র জমাদানে মামলাসংক্রান্ত তথ্য নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা অনেকে জানিও না, কার কোথায় কত মামলা হয়ে আছে। সার্টিফাইড কপি না চাইতে ইসিকে অনুরোধ করেছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচন কমিশন যেভাবে বলবে, সেভাবে সহযোগিতা করবে সরকার। আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হবে।
আরও পড়ুন

সর্বশেষ