মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা আইভ্যাক পরিদর্শন করেছেন হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকা আইভ্যাক পরিদর্শন করেছেন হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভিসা সেবার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে কথা বলেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনার আইভ্যাক পরিদর্শনে যান বলে জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

গত সপ্তাহে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং তার স্থাপনাগুলোতে গুরুতর হুমকির কারণে আইভ্যাক, যমুনা ফিউচার পার্কের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে এটি পুনরায় চালু করা হয় এবং যেদিনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল, সেই সব আবেদনকারীদের জন্য শিগগিরই বিকল্প স্লট দেওয়া হয়েছে।

অনেক ভিসা আবেদনকারী গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। এই মানবিক চাহিদাকে মাথায় রেখে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সত্ত্বেও ভারতীয় হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলো চালু রেখেছে। তবে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে জনতার হামলা, পাথর নিক্ষেপ এবং প্রবেশপথ ভাঙার হুমকির কারণে এটি বন্ধ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ