মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে AHCI চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে, আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত কার্যক্রম ২১/১২/২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে নিরাপত্তার কারণ দিখেয়ে গত ১৭ ডিসেম্বর দুপুর ২টার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখে হাইকমিশন। পরদিন সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে কেন্দ্রের কার্যক্রম চালু হয়।

আরও পড়ুন

সর্বশেষ