শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শেষ শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন বিচারপতি হাবিব

শেষ শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন বিচারপতি হাবিব

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শেষ শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্ববাধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতলের হিমাঘর থেকে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

জাতির ক্রান্তিকালে তিনি ছিলেন অভিভাবকের মতো। সাবেক এ বিচারপতিকে শেষবারের মত দেখতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের জনতার ঢল নামে। বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ নানাশ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

জাতির এ কৃতি সন্তানকে দেখতে এসে তার কৃতিত্বের কথা জানান তার দীর্ঘ দিনের সহকর্মী ও শুভাকাঙ্খিরা। অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে দেখা যায় এই কৃতি সন্তানকে হারাবার হাহাকার বেদনা। বিকেলে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে বনানী কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

Goog

আরও পড়ুন

সর্বশেষ